Sunday, December 14, 2008

যেউ না রাইছু ... রাইছুকে ধরি রাকিভার ঠপঠেন উপাই

রাইচু বাথিজাকে কুনবাবেই যাইথে দেউয়া যাইভেক না। পয়ুজনে উহার রেশিডেন্ঠ বাথা বাড়াই দেউয়া হউক।

রাইছুকে বলগে ধরি রাকিবার সম্বাব্য ঠপঠেন উপাইসমুহঃ

১. সবাই রাইছুর কভিতাতে হাত্তালি মারিভেক। তপোন বাঘছি কভিথা লিকিলেউ সেইকানে রাইছুর কভিতার পশংসা মারিথে হইভেক।

২. রাইছুর চভি বেনারে ইস্থান দেউয়া হইভেক।

৩. সামু বলগের পাপিশ্ঠ সুন্ধরি মডুদের সাতে রাইছুর পরিছই করাই দেউয়া হইভেক।

৪. রাইছুর সখল পুলপেন্ঠকে সামুর খরচে গাইছিয়া হইথে দর্জি পয়ুগে থিরি কুয়াটার বানাই দেউয়া হইভেক।

৫. রাইছুর পুশ্ঠে কুন মাইনাছ বাঠন থাকিভেক না। দু্ইঠি পেলাছ বাঠন রাকা হইভেক।

৬. কেলেমঢার হইথে জানুয়ারির ১৫ তারিক উচ্চেদ করা হইভেক, যাতে এই দিন ককনু না আসে।

৭. বর্শশেরা লেকক হিসাবে আগামি তিন বচরের জন্য তাহাকে আগাম মনুনিত করা হইভেক।

৮. নরউয়ে হইথে উন্নথ মানের শেম্পু, কমঢিশনার ও উকুনের সার আমদানি করা হইভেক।

৯. রাইছুকে সামুবলগের বেন্ড এমবেছেডার ঘুশনা করা হইভেক।

১০. কাগুর অপিসে আসিলে একঠি নয়, দু্ই দুইঠ সিঙ্গারা খাউয়ানু হইভেক।

বাথিজা, তুমি সামু তিয়াগ করিউ না। এই জালামই জিভনে তুমিই বড় এমঠারঠেনমেন্ঠ। তুমার মথন আরেকঠি রভিউল আর কুতাই পাবু?

Sunday, December 7, 2008

দিষ না মুনকে এমুন জালা বেদরদি

সামুর পাপিশ্ঠ মডুরা কপি পান করিথে করিথে আতমা কষাই পেলিছে। তাহাদের দিলে অছিরেই গলবেলাডারষ্টুন হইভেক, কুন সন্ধ নাই। মাজে মাজে মুনে হই তাহাদের দিল আল্লাহপাক পুরাঠাই সিমিন্ঠ দি তৈয়াড় করিছেন।

কাগুর মথন একজন নিরিহ, সজ্যন, হাসিকুশি, পরুপকারি, ভালুমানুশকে তাহারা দিনের পর দিন ককনু উয়াছ, ককনু জেনারেল বানাই টাঙ্গাই রাকি দিছে। মাজে মাজে মুনে হই তাহারা লুগ্জনকে উয়াছ করি রিথিমথ এক্কান আনন্ধ লাব করে। ইঙরাঝিতে উহাকে বলে VOYEUR। কাগুর মথন পবিন এগ্জন মানুশও তাহাদের এই মঝালুঠার হাথ হইথে নিস্থার পাইতেছে না।

বিজয়ের মাসে কাগু তাই একনউ জেনারেল মইন। এই লইজ্যা কাগু কুতাই রাকিভেক?

তাচাড়া কাগু কাগিমা খুজিতেছে। সেইদিন জৈনিক গঠকের শহায়থাই জৈনিকা কাগিমার সাথে আলাপ হইলু। সে-উ কপি পান করিথে উস্থাদ। ফড়াৎ ফড়াৎ কপি কাইথে কাইথে বলে, আলিপ দেউয়ান নামঠি ছিনা ছিনা লাগে, আপুনি কি বলগিঙ করেন?

আমি কাছুমাছু হই বলিলাম যে করি, আমিই সামুবলগের আলিপ দেওয়ান।

সম্বাব্য কাগিমা কহিল, আপুনি ত জেনারেল। নাহ, ছেপ না হইলে আপুনার সাতে কুন সম্পক্ক করা সম্বব নই।

আমার দারনা কপিকুর লুগ্জনের কুন একঠা সমর্সা আচে। তাহারা দুশ্ঠ ও পাপিশ্ঠ পকৃতির। কপি আর খাউনদাউন বাভদ আমার কতগুলি টেকা বাহির হই গেলু!

বলগে আসি শুনি কাগুর আরউ কথক যুগ্য বাথিজাকে ছেপ হইথে জেনারেল বানানু হইয়াছে। তাহাদের অপরাদ তাহারা কাগুশকথির লুক। তাহারা ছাগুশকথিকে পতিহথ করে। ইহাই তাহাদের পাপ। তাই তাহারা জেনারেল।

কিন্তু সামুবলগ গিঝগিঝ করিতেছে কাগুশকথির লুগ দারা। কইজনকে পাপিশ্ঠ মডুরা জেনারেল করে, তাহাই দেকিতেছি। মনে হইতেছে অছিরেই ছাগু বাদে সভাই জেনারেল হই যাইভেক।

আমার পশতাভ, এই হাঝার হাঝার জেনারেলের দাবিদাউয়া মেনেজ করিবার জন্য সামুবলগে এগ্জন জেনারেল মেনেজার নিয়ুগ দেউয়া হউক। এবং এই পদে কপি পান করে না এমন এগ্জন শুস্থ লুক বা মেয়েলুককে ছাক্রি দেউয়া হউক।

Saturday, December 6, 2008

আসি গেলু কাগুশকথি!

বাথিজাবাথিজিরা, দল্লে দল্লে যুগ দাউ। পাপিশ্ঠ
মডুদের কালু মাউছ বেঙ্গে দাউ গুঢ়িয়ে দাউ!